শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১২
লেবেলসমূহ:
একটি সত্য ভালবাসাতে যা যা থাকতে হয়
অনেক তো প্রেম ভালবাসা করলেন চলুন আজকে এক নতুন ভালবাসার সাথে পরিচয় হই
►এবার তুই ভাল রেজাল্ট করলে তোকে সাইকেল কিনে দিব
►স্কুলে পৌঁছানোর পর যখন দেখতে পাই আম্মা টিফিনটা ঠিকই দিয়েছেন
►আপনার সবচে প্রিয় খাবার টা তৈরি করে মা যখন বলে দেখে যা আজকে তোর জন্য কি আছে
►ঈদ এর দিন সকালে যখন বাবা পকেট থেকে নতুন টাকা সালাম করার আগে হাতে তুলে দেয়
►কোথাও যাওয়ার আগে মা যখন বলে বাবা দেখিস ঠাণ্ডা যেনও না লাগে আর ঠিকমত খাবার খাস
কিন্তু
►যখন অসুখ হয় আর মা যখন বারবার বলে ভাল হইসে এবার বুঝ কেন না করেছি বৃষ্টিতে ভিজতে
►আব্বা আমার এক জোড়া নতুন জুতা লাগবে কতদিন ধরে তোমাকে বলতেছি । আব্বা বললেন বাবার
বেতন হলেই তোকে কিনে দিব যা ভাল মতো পড়াশুনা কর। ঠিক তার দু একদিন পর যখন বাবা
জুতাটা কিনার জন্য আপনাকে নিয়ে যায় তখন ও কিন্তু বাবার বেতন হয়নি ।
►গুমাতে যাওয়ার আগে মশারিটা ঠিক করে দিবেই
►বাবার কাছে টাকা চাইলে যখন না পাই তখন মা কাছে এসে কিছু না বলে যখন হাতে কিছু টাকা গুজে দেয় আমার মুখের হাসির জন্য
এই একটা ভালবাসার কথা আমার মত হাজারও জাকারিয়া বলে শেষ করতে পারবে না আজকে এই
এটুক ই বললাম
►এবার তুই ভাল রেজাল্ট করলে তোকে সাইকেল কিনে দিব
►স্কুলে পৌঁছানোর পর যখন দেখতে পাই আম্মা টিফিনটা ঠিকই দিয়েছেন
►আপনার সবচে প্রিয় খাবার টা তৈরি করে মা যখন বলে দেখে যা আজকে তোর জন্য কি আছে
►ঈদ এর দিন সকালে যখন বাবা পকেট থেকে নতুন টাকা সালাম করার আগে হাতে তুলে দেয়
►কোথাও যাওয়ার আগে মা যখন বলে বাবা দেখিস ঠাণ্ডা যেনও না লাগে আর ঠিকমত খাবার খাস
কিন্তু
►যখন অসুখ হয় আর মা যখন বারবার বলে ভাল হইসে এবার বুঝ কেন না করেছি বৃষ্টিতে ভিজতে
►আব্বা আমার এক জোড়া নতুন জুতা লাগবে কতদিন ধরে তোমাকে বলতেছি । আব্বা বললেন বাবার
বেতন হলেই তোকে কিনে দিব যা ভাল মতো পড়াশুনা কর। ঠিক তার দু একদিন পর যখন বাবা
জুতাটা কিনার জন্য আপনাকে নিয়ে যায় তখন ও কিন্তু বাবার বেতন হয়নি ।
►গুমাতে যাওয়ার আগে মশারিটা ঠিক করে দিবেই
►বাবার কাছে টাকা চাইলে যখন না পাই তখন মা কাছে এসে কিছু না বলে যখন হাতে কিছু টাকা গুজে দেয় আমার মুখের হাসির জন্য
এই একটা ভালবাসার কথা আমার মত হাজারও জাকারিয়া বলে শেষ করতে পারবে না আজকে এই
এটুক ই বললাম
লেবেলসমূহ:
১০ জনকে ভালবাসতে পারবে কিন্তু
সোমবার, ২৩ জানুয়ারি, ২০১২
শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০১২
একটা ছেলে একটি মেয়েকে ভালবাসতো...
মেয়েটি অন্ধ ছিল...
সে তার বয়ফ্রেন্ড ছাড়া বাকি সবাইকে অপছন্দ করত...
সে সবসময়ই বলতো আমি যদি দেখতে পেতাম তাহলে আমি তোমাকে বিয়ে করতাম...
ছেলেটির তখন অনেক খারাপ লাগল মেয়েটির এই কষ্টের কথা শুনে
ছেলেটি তখন মেয়েটিকে বলল আমরা একজন অন্য জনকে অনেক ভালবাসি
এটাই কি বেশি না??
মেয়েটি বলল না আমি আমার ভালবাসার মানুষকে দেখতে চাই...।
ছেলেটি খুব হতাশ হল............
... একদিন কেউ একজন মেয়েটিকে চোখ দান করে...
মেয়েটির অপারেশন সফল হয়...
মেয়েটি যখন তার বয় ফ্রেন্ড কে দেখল সে ঘৃণায় মুখ ফিরিয়ে নিলো...
সে অবাক হল সে যাকে ভালবেসেছিল সেই ছেলেটিও অন্ধ...
সে ছেলেটিকে অপমান করে তাড়িয়ে দেয়...
ছেলেটি কিছু না বলে মেয়েটির জন্য একটি চিঠি রেখে গেল...
চিঠিতে লেখা ছিল “আমার চোখ দুটোর যত্ন নিও”
বুধবার, ১১ জানুয়ারি, ২০১২
নিজেকে মাঝে মাঝে রেল লাইন মনে হয়...
তুমি আমাকে জড়িয়ে ধরবে এই আশায় সারাটা দিন আমি রোদে পুরি বৃষ্টিতে ভিজি
কিন্তু তুমি আমায় জড়িয়ে ধরো কিছুটা সময়ের জন্য...
তোমাকে নিরাপদে আগলে রাখতে আমি সারাটা পথ তোমার সাথে সাথে থাকি
খুব খারাপ লাগে যখন তুমি আমার কাছ থেকে অন্য পথে রওনা হও আমি ঠাই দারিয়ে থাকি তোমার
আশায়
তুমি কি বুঝ না.........কিছু বুঝ না??
̲̲j̲̲a̲̲k̲̲a̲̲r̲̲i̲̲y̲̲a̲̲ ̲̲h̲̲a̲̲s̲̲a̲̲n̲̲ ̲̲m̲̲u̲̲n̲̲n̲̲a̲̲
তুমি আমাকে জড়িয়ে ধরবে এই আশায় সারাটা দিন আমি রোদে পুরি বৃষ্টিতে ভিজি
কিন্তু তুমি আমায় জড়িয়ে ধরো কিছুটা সময়ের জন্য...
তোমাকে নিরাপদে আগলে রাখতে আমি সারাটা পথ তোমার সাথে সাথে থাকি
খুব খারাপ লাগে যখন তুমি আমার কাছ থেকে অন্য পথে রওনা হও আমি ঠাই দারিয়ে থাকি তোমার
আশায়
তুমি কি বুঝ না.........কিছু বুঝ না??
̲̲j̲̲a̲̲k̲̲a̲̲r̲̲i̲̲y̲̲a̲̲ ̲̲h̲̲a̲̲s̲̲a̲̲n̲̲ ̲̲m̲̲u̲̲n̲̲n̲̲a̲̲
এই তুই পেয়েছিস কি আমারে? ছাগল না ভেড়া?
আজকে ওনার জুতা ছিরে যাবে কাল ব্যাগের চেইন নষ্ট হবে পরশু নীলক্ষেত হতে কোন অখ্যাত
লেখকের বই খুঁজে বের করতে হবে। আবার রোদে দাড়িয়ে থেকে রিক্সা ঠিক করে দিতে হবে, আমি আর
পারুম না, তোর কাজ তুই কর।
এমন করে প্রতিদিন আমার রাজকুমারীর সাথে ঝগড়া করি আর পরের দিন ক্যাম্পাসে আসলে আবার
আগের মতো তার হুকুম পালন করতে থাকি।
কেন জানেন?
কারণ এই বেখেয়ালি মেয়েটাকে আমি বড্ড বেশী ভালোবাসি। কিন্তু এখনো বলতে পারি নাই।
বলতে যে চেষ্টা করিনাই তা না, যেদিনই বলতে গেছি সেদিনই রাজকুমারীর আমার, অতি
অপ্রয়োজনীয় কাজের ব্যস্ততা দেখা দেয়।
ধুর! ভালো লাগে না।
গত ‘ভ্যালেন্টাইন্স ডে’ তে শাহবাগ থেকে ১১০ টাকা দিয়ে একখান সাদা গোলাপ কিনছিলাম তাহার
আবার ওটাই পছন্দ কি করার, পকেটের শেষ সম্বল খরচ করতে হল। সেটা আবার বন্ধু মহলের হাত
হতে বাঁচানোর জন্য অতি সাবধানে ব্যাগের মাঝে রাখলাম।
হায় কপাল আমার! ভাগ্য এতোই সুপ্রসন্ন, যে শালার মোজা মানে মোজাম্মেল হাই বেঞ্চে বসার আর
জায়গা পেল না একেবারে আমার ব্যাগের উপর। আবার কয় কিনা চেতস কেন দোস্ত? কিভাবে বলি এর
মাঝে অতি মূল্যবান একখান বস্তু লুকায়িত অবস্থায় আছে।
কি করার রাজকুমারীকে তো আবার চ্যাপ্টা গোলাপ দেয়া যায়না। পকেটে নাই আবার টাকা। তাই
সেবার আর বলা হল না।
রাজকুমারীর সাথে যেদিন প্রথম পরিচয় সেদিন থেকেই এসব গণ্ডগোল লেগেই আছে। তা আর বললাম না।
দু’দিন ধরে তিনি ক্লাসে অনুপস্থিত, ভাবলাম ফোন দিয়ে দেখি জ্বর-টর হোল নাকি।
মোবাইলটা বেজেই গেল ধরল না। তাই কি করার ল্যান্ড ফোনে কলদিতে হলো।
বহু কষ্টে ওনাকে পাওয়া গেল
-কিরে ক্যাম্পাসে আসস না কেন? জ্বর নাকি?
-নারে, একটু বিজি। কালকে আসব এখন রাখি পরে কথা হবে। বাই।
ভুলবশত রিসিভারটা রাখা হয় নাই তাই আমি শুলতে পেলাম কিছু কথা। তা ছিল এমন তাও আবার
তার কণ্ঠস্বর,
“না আপা ছেলেটা-তো ভালোই, রিং টাও দারুণ। জবটা পার্মানেন্ট। এখন দেখার বাকি মানুষ হিসেবে
কেমন। খারাপ হলে রিং ফেরত।“
রাজকুমারী আমার এই কাজের জন্য ক্যাম্পাসে আসে নাই। তার মানে বাসায় তাকে আজকে আংটি
পরাতে আসছে।
এতদিন না বলার ফলাফল আমকে এভাবে শুনতে হবে আমি কল্পনাও করি নাই। আমার মাথা ঘুরছে।
টোটালি আমার সামনে সবকিছু ব্ল্যাক।
কালকে গিয়ে দেখতে পাবো তার হাতে কোন পাথর বসানো আংটি শোভা পাচ্ছে। আর এসে বলবে এতো
দ্রুত সব হয়ে গেল তোদের জানাতে পারলাম না সরি, বিয়েতে ডাবল খেয়ে নিস।
নাহ্ আর ভাবতে পারছিনা।
যাহ্, কালকে থেকে ক্লাসেই যামু না। গেলেই ঐ মুখ দেখতে হবে।
এক সপ্তাহ কেটে গেল, ফোনটাও অফ।
লাস্ট ইয়ারের লাস্ট সেমিস্টার, এই পর্যায়ে এসে যদি সব ছেড়ে দেই তাহলে আমার ফ্যামিলির কি
হবে। একমাত্র আমিই আমার ফ্যামিলির আশা ভরসা, নিজ দায়িত্বকে-তো আর অবহেলা করতে
পারিনা।
-কিরে এতদিন কই ছিলি?
-মরতে গেছিলাম। পারিনাই তাইব্যাক করছি
- বাজে কথা রাখ। একটা দারুণ খবর আছে, আমার আমার.......
- জানি আপনার বিয়ে দাওয়াত কার্ড দিবি ছেলে ভালো পার্মানেন্ট জব সরি বলতে পারিনাই এতো বিজি
ছিলাম ডাবল করে খেয়ে নিস ইত্যাদি ইত্যাদি............
শোন তোর এসব প্যানর প্যানর শোনার জন্য ক্লাস করতে আসি নাই আর আমাকে পেয়েছিস কি? গাধা
গরু ছাগল নাকি ভেড়া? হ্যাঁ আমি মনে হয় সব, কারণ আমি ভুল করে তোরে ভালবাসতে গেছি বহুত
হইছে আর না যা এবার থেকে জুতা ছিরে গেলে তোর হবু বরকে গিয়ে বলবি মুচি ঠিক করে দিতে,
পার্মানেন্ট গাড়ি কিনে দিতে, নীলক্ষেত থেকে বই খুঁজে দিতে।
শোন তোর জন্য আমি আর কিচ্ছু করতে পারবনা কিচ্ছু না আমি আর বৃষ্টিতে ভিজতে পারব না রোদে
পুড়তে পারবনা তোর রাস্তা তুই খুঁজে নে .........
আমি এতক্ষণ পাগলের মত এক নিশ্বাসে সব বলে গেলাম কোন দাড়ি কমা ছাড়াই। খেয়াল করি নাই
এতক্ষণ আমার রাজকুমারী সহ আমার বন্ধু মহল হা করে আমার দিকে তাকিয়ে ছিল। আমি আর কথা
না বাড়িয়ে করিডরের দিকে পা বাড়ালাম শুধু তখন একটা কথাই শুনতে পেলাম পেছন থেকে,
“আমার মেঝ আপার বিয়ে আগামী শুক্রবার ক্লাস শেষ হলে দাওয়াত কার্ডটা নিয়ে যাস”
এর পরের ঘটনা অতি সংক্ষিপ্ত
চলো (তুই থেকে তুমিতে রূপান্তর)
কোথায়?
বড় আপা তোমার সাথে কথা বলতে চাইছেন.................
(collected)
একদিন এক কাঁকড়া সাগরের তীর ধরে হেটে যাচ্ছিলো...
সাগরের ঢেউ এসে তার পায়ের ছাপ বার বার মুছে দিয়ে যাচ্ছিলো !!
সেটা দেখে কাঁকড়া বলল “ তুমি আমার বন্ধু হয়েও কেন আমার এত সুন্দর পায়ের ছাপ মুছে দিচ্ছ”
ঢেউ এর উত্তর “এক জেলে তোমার পায়ের ছাপ অনুসরন করছে তোমাকে ধরার জন্য
তাই আমি এটা মুছে দিচ্ছি !!
বন্ধুত্ব হচ্ছে এমন-ই “ কল্পনার বাইরে ভালবাসা”
মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০১২

নতুন প্রেম শুরু করার আগে পূর্ববর্তী প্রেমিক/ প্রেমিকার দেওয়া ছাড়পত্র নতুন প্রেমিক/ প্রেমিকার
কাছে জমাদান বাধ্যতামূলক।
ছাড়পত্রের জন্য আবেদনপত্রের নমুনা
বরাবর
লাইলি খাতুন (প্রেমিকা ২০০৯-১১ বর্ষ)
শিরিনগর, জুলিয়েটগঞ্জ
সাবেক প্রিয়তমা
সবিনয় নিবেদন এই যে বিগত ২০০৯ সালের জানুয়ারি হইতে আমি আপনার প্রেমিকের দায়িত্ব পালন
করিয়া আসিতেছি। সম্প্রতি আমাদের এলাকায় এক ষোড়শীর আগমন ঘটিয়াছে। আমি সুকৌশলে
তাহার ফোন নাম্বার জোগাড় করিয়া প্রেমের কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তাহার মন জয় করিতে
সক্ষম হইয়াছি। বর্তমানে সে আমার সাথে প্রেম করিতে আগ্রহী। এমন অবস্থায় আপনার সাথে বর্তমান
প্রেমের সম্পর্ক ভাঙিয়া আমার প্রেমের ছাড়পত্রএকান্ত প্রয়োজন।
মহোদয়ার কাছে বিনীত অনুরোধ, এই প্রেমের সম্পর্ক হইতে আমাকে অব্যাহতিদিয়া ছাড়পত্র প্রদানের
মাধ্যমে নতুন প্রেম করিবার সুযোগ প্রদান করিয়া কৃতজ্ঞ রাখিবেন।
আবেদনে
মজনু খান
ফরহাদগঞ্জ, রোমিওনগর
ছাড়পত্র নেওয়ার শর্ত
বছরের সকল গুরুত্বপূর্ণ দিবসের গিফট অগ্রিম জমাদান।
আবেদনকারীর নিকট থাকা প্রেমের সকল প্রমাণ (চিঠি, ছবি, মাথার চুল, কার্ড, রেস্টুরেন্ট বিলের কপি)
ছাড়পত্র প্রদানকারীর নিকট জমাদান।
ইন্টারনেটে কোনো ধরনের আপত্তিকর কথা/ছবি/ভিডিও প্রকাশ না করিবার লিখিত সম্মতিপত্র।
ছাড়পত্র গ্রহণের অনুষ্ঠান
চায়নিজ রেস্টুরেন্ট অথবা দামি কোনো ফাস্টফুডের দোকানে ভোজন অনুষ্ঠানের মাধ্যমে প্রেম সমাপ্তির
চুক্তিপত্রে উভয় পক্ষের স্বাক্ষর এবং শর্তপূরণ সাপেক্ষে প্রেমের ছাড়পত্র প্রদান। রেস্টুরেন্টের বিল
অবশ্যই ছাড়পত্র গ্রহণকারী দ্বারা পরিশোধিত হইবে।
নতুন প্রেমিক/ প্রেমিকার কাছে যা যা উপস্থাপন করতে হবে
পূর্বের প্রেমিক/ প্রেমিকার কাছে পাঠানো সব প্রেমপত্রের সত্যায়িত কপি।
পূর্বের প্রেমিক-প্রেমিক ার যুগল ছবি (পাসপোর্ট সাইজ)।
বর্তমান প্রেম চালিয়ে যাওয়ার জন্য অর্থনৈতিক সচ্ছলতার কাগজপত্র।
ন্যূনতম ছয় মাস প্রেম চালিয়ে যাওয়ার লিখিত সম্মতি প্রদান।
সাবেক প্রেমিক/ প্রেমিকার দেওয়া চারিত্রিক সনদ উপস্থাপন।
চারিত্রিক সনদের নমুনা
আমি লাইলি খাতুন এই মর্মে সাক্ষ্য প্রদান করিতেছি যে জানুয়ারি ২০০৯ হইতে ডিসেম্বর ২০১১ পর্যন্ত
দীর্ঘ দুই বৎসর মজনু খানের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিক হিসেবেতাহার চরিত্র ফুলের
মতো পবিত্র। ইহা ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসে তিনি আমাকে দামি দামি উপহার প্রদান করিতে
সক্ষম হইয়াছেন। আমি তাহার ভবিষ্যৎ প্রেমের উজ্জ্বল সাফল্য কামনা করিতেছি।
লাইলি খাতুন
অবশেষে প্রেম পরিবর্তন করার পর পত্রিকায় বিজ্ঞপ্তি
প্রেম পরিবর্তনের বিজ্ঞপ্তি
আমি মজনু খান সম্প্রতি লাইলি খাতুনের সাথে প্রেমের সম্পর্কের ইতি টানিয়া আমার এলাকার চামেলি
বেগমের সাথে নতুন প্রেমের সম্পর্ক স্থাপন করিয়াছি। ইহাতে কাহারও কোনো প্রকার আপত্তি থাকিলে
সাত (৭) দিনের ভিতরে জানাইবার জন্য অনুরোধ করা গেল।
—মজনু খান
এক বাচ্চা ছেলে আর এক বাচ্চা মেয়ে খেলছিল...
ছেলের কাছে মার্বেল ছিল,আর মেয়ের কাছে ছিল কিছু চকলেট!
ছেলেটি মেয়েকে বলল "তুমি যদি তোমার সব চকলেট আমাকে দাও তাহলে আমি আমার সব মার্বেল
তোমাকে দেব"
মেয়ে রাজি হল।
ছেলেটি সবচে সুন্দর একটা মার্বেল আলাদা করে রেখে বাকিগুলো মেয়েটিকে দিয়ে দিল।
অন্যদিকে মেয়েটি তার সবগুলো চকলেট ই ছেলেকে দিল!
রাতের বেলাতে মেয়েটি শান্তিতে ঘুমাল কিন্তু ছেলেটি শুধু চিন্তা করলো
মেয়েটিও কি তার মার্বেল এর মত কিছু চকলেট আলাদা করে রেখেছে??
মরাল হচ্ছেঃ আপনি যদি ভালবাসাতে আপনার ১০০% না দেন তাহলে
সব সময় সন্দেহে ভুগবেন,
অন্যজন কি তার ১০০% দিচ্ছে !!!!
তাই যাই করেন ১০০% দিতে চেষ্টা করেন আর শান্তিতে ঘুমান !
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)









